হোম

সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরের পথে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 11:19:10 am, Tuesday, 20 October 2026
  • 23 Time View

সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রওনা হওয়ার পর সকাল ৯টা ৫০ মিনিটে বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরে (রংপুর ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

পূজামন্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রীপূজামন্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, মহানবমীতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তিন মহানগরের কর্মসূচি শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাজধানীর বাইরে শারদীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রীর এই সফরকে বিরল ঘটনা হিসেবে দেখছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ ও দলীয় নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, এই সফর রংপুর নগরীকে আলোকিত করবে।

প্রেস সচিব বলেন, সরকারের নীতি হলো-ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সারাদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এবার বরাদ্দ ও ছুটি বাড়ানো হয়েছে এবং পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনের পর বেলা সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি। বেলা ১টা ১৫ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন।

বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের জেএম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতির পর রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁর।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। ওই সময় তাঁর সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
Popular Post

সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরের পথে প্রধানমন্ত্রী

Update Time : 11:19:10 am, Tuesday, 20 October 2026