ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সুন্দরগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৭৭০ (সাতশত সত্তর) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ; ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও টহল কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ইং ১১/১২/২০২৫ তারিখ বিকাল ০৪.১৬ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন মহেশপুর সাকীনস্থ জনৈক আপেল রহমানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামির ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশী করে ৭৭০ (সাতশত সত্তর) পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মাহাফুজার রহমান (৩৮), পিতা-মৃত আফজাল হোসেন, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-মিলনপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, প্রতিরোধে বিজিবি

সুন্দরগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ১০:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৭৭০ (সাতশত সত্তর) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ; ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন