ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

১০ অক্টোবর কী হতে যাচ্ছে? ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়

ভারতের দিল্লিতে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য বিক্ষোভ-সমাবেশ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিক্ষোভের আয়োজক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেছেন, ১০ তারিখের আগে ভারতজুড়ে তাদের কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে।

তার দাবি, বিক্ষোভ দমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অভিজিৎ জানান, মানুষকে আটক করেও ১০ অক্টোবরের কর্মসূচি ঠেকানো যাবে না।

তার কথায়, ‘যত বেশি মানুষকে আটক করবেন, তত বেশি মানুষ আসবে।’
সিজেপি আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ঘিরে এই কর্মসূচি দেওয়া হয়েছে।

সংগঠনটির অন্যতম দাবি হলো ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। সিজেপি বলছে, ভোটার তালিকা সংশোধনের নামে যোগ্য ভোটারদের অধিকার খর্ব করা হচ্ছে।

এ অবস্থায় রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ভুলে সবাইকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

সিজেপির সদস্যদের অভিযোগ, বিক্ষোভের আগে পুলিশ তাদের ওপর চাপ তৈরি করছে।

মুম্বাই, নাগপুর ও চন্দ্রপুরের দলের কয়েকজন সদস্য দাবি করেছেন, বিভিন্ন থানার পুলিশ তাদের বারবার ফোন করে জিজ্ঞাসাবাদ করেছে। সিজেপির দাবি, ১০ অক্টোবরের কর্মসূচিতে অংশগ্রহণ ঠেকাতেই এসব করা হচ্ছে।

তবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাশও গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছিলেন। তার দাবি, বিক্ষোভের আগে তাকে, অভিজিৎ দিপকেসহ দলের অন্য নেতাদের গ্রেফতার করা হতে পারে।

তবে তিনি বলেন, নেতাদের আটক করা হলেও বিক্ষোভ কর্মসূচি বন্ধ হবে না। সিজেপির দাবি, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তাদের মূল বিষয় ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা।
এসআইআর নিয়ে সাম্প্রতিক বিক্ষোভগুলোর মধ্যেও আটকের ঘটনা ঘটেছে। দিল্লিতে চলতি সপ্তাহে বিক্ষোভকারীদের আটকের খবর প্রকাশিত হয়েছে।
গত ৭ অক্টোবরের একটি বিক্ষোভে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের কয়েকজন নেতাকেও সাময়িকভাবে আটক করা হয়।

এসব ঘটনার পর ১০ অক্টোবরের কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পরিচালনা করছে। সমালোচকদের অভিযোগ, এই প্রক্রিয়ার কারণে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
তবে নির্বাচন কমিশন রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তির নাম এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়াই এই প্রক্রিয়ার লক্ষ্য।

এসআইআর-বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ১০ অক্টোবরের কর্মসূচি আয়োজন করছে সিজেপি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, বাধা এলেও কর্মসূচি চলবে।
এখন ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে কত মানুষ জড়ো হন এবং কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সবার।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইসলামের দাওয়াত না পৌঁছালে পরকালে কী হবে? ইসলামের দৃষ্টিতে উত্তর

১০ অক্টোবর কী হতে যাচ্ছে? ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়

আপডেট সময় ১১:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ভারতের দিল্লিতে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য বিক্ষোভ-সমাবেশ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিক্ষোভের আয়োজক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেছেন, ১০ তারিখের আগে ভারতজুড়ে তাদের কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন