ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পাকিস্তানের আকাশসীমা জটিলতার পর রূপপুরের ইউরেনিয়াম বাংলাদেশে

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের চালান বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৩ মিনিটে একটি বিশেষ কার্গো উড়োজাহাজে করে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে বৃহস্পতিবার রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী উড়োজাহাজটির বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য আরও দুটি চালানে ইউরেনিয়াম আনা হবে।

সব মিলিয়ে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

প্রকল্পের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাবে।

রূপপুরের দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাশিয়ার সহযোগিতায় প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউরেনিয়ামের চালান দেশে আসার পর নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে সেগুলো প্রকল্প এলাকায় নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের আকাশসীমা জটিলতার পর রূপপুরের ইউরেনিয়াম বাংলাদেশে

আপডেট সময় ০৬:২৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের চালান বাংলাদেশে পৌঁছেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন