ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে তাঁর দেশ প্রস্তুত আছে। তবে বর্তমান পরিস্থিতিতে শান্তির কোনো সুযোগ যেন হাতছাড়া না হয়, সে জন্য আরাগচি কূটনীতির পথ খোলা রাখার পক্ষেও কথা বলেছেন।মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথাগুলো বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করেন আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রূপরেখাইরানে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল। পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে যুদ্ধের দামামা। এর পর থেকে ইরান–যুক্তরাষ্ট্রের দফায় দফায় যুদ্ধ চলছে। সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বেড়েছে। মূল্যস্ফীতি আরও বেড়েছে।আরাগচি বলেন, ‘আপনি যদি আমাদের জিজ্ঞাসা করেন, তাহলে কূটনীতিতে ফেরার কোনো কারণ নেই। এরপরও আমি কূটনীতির চেষ্টা চালাব। কারণ, শান্তির কোনো সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়।’‘আমরা যেমন আলোচনা করতে প্রস্তুত, তেমনি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও প্রস্তুত…তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা দৃঢ় থাকব। এমনকি সেই সংঘাত যদি দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার মতো যুদ্ধেও গড়ায়,’ বলেন আরাগচি।আরাগচি গত শুক্রবার একটি প্রস্তাব দিয়েছেন। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ইরানের শর্ত মেনে নেয়, তাহলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হবে। সেই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় ফিরবে তেহরান।ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি…দারুণভাবে জিতছি: ট্রাম্পপ্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ইরানে আবার হামলা শুরুর আশা করছেন।এ বিষয়ে আরাগচি বলেন, মধ্যস্থতাকারীরা এখনো তেহরানের কাছে ট্রাম্পের আনুষ্ঠানিক কোনো জবাব পৌঁছে দেননি। তিনি আরও বলেন, ‘আলোচনা ছাড়া এ অচলাবস্থা কাটানোর আর কোনো পথ নেই।’যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত ইরান ও যুক্তরাষ্ট্রেরএনবিসি নিউজকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টজ বলেছেন, ইরানের সর্বশেষ প্রস্তাবটি ছিল ‘নিছক কৌশলী চেষ্টা’। গ্রহণ করা হবে না জেনেও দেশটি এমন একটি প্রস্তাব সামনে এনেছে।ওয়াল্টজ আরও বলেন, ‘ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকার কারণে যেন পুরো বিশ্ব জিম্মি হয়ে না পড়ে এবং বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট (ট্রাম্প) সব ধরনের পথ খোলা রাখবেন।’ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) গতকাল যুক্তরাষ্ট্রের একটি স্বয়ংক্রিয় সাবমেরিন জব্দ করার দাবি করেছে।ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে, ‘ধ্বংসাত্মক’ যুদ্ধের প্রস্তুতির কথা জানাল তেহরান
-
আন্তর্জাতিক ডেস্ক - আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- 21




























