ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ নিজ বসতঘর থেকে উদ্ধার

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০১:০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 9

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে নিজ বসতঘর থেকে মো. শাহীন কাদির (৪৮) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে। তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।ধর্মপাশা থানা–পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীন কাদির রাত আটটার দিকে বসতঘরের বারান্দার কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে রাত সাড়ে আটটার দিকে খাবার খেতে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি শুরু করেন।পুলিশ ও পরিবারের ভাষ্য, দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে কক্ষের আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় শাহীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।শাহীনের ভাতিজা আসিফ আহমেদ বলেন, তাঁর চাচা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। প্রায়ই মেরুদণ্ডের ব্যথায় কাতরাতেন। চিকিৎসা করেও কোনো সুফল পাননি।এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক বলেন, ‘শাহীন কাদির কেন আত্মহত্যার পথ বেছে নিলেন, তা বুঝে উঠতে পারছি না। তাঁর মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।’ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাত সোয়া ১০টার দিকে মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তিনি দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আবারও হকারমুক্ত সড়কের ঘোষণা, গুলিস্তানে শুরু হচ্ছে নতুন উদ্যোগ

এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ নিজ বসতঘর থেকে উদ্ধার

আপডেট সময় ০১:০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে নিজ বসতঘর থেকে মো. শাহীন কাদির (৪৮) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে। তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।ধর্মপাশা থানা–পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীন কাদির রাত আটটার দিকে বসতঘরের বারান্দার কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে রাত সাড়ে আটটার দিকে খাবার খেতে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি শুরু করেন।পুলিশ ও পরিবারের ভাষ্য, দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে কক্ষের আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় শাহীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।শাহীনের ভাতিজা আসিফ আহমেদ বলেন, তাঁর চাচা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। প্রায়ই মেরুদণ্ডের ব্যথায় কাতরাতেন। চিকিৎসা করেও কোনো সুফল পাননি।এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক বলেন, ‘শাহীন কাদির কেন আত্মহত্যার পথ বেছে নিলেন, তা বুঝে উঠতে পারছি না। তাঁর মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।’ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাত সোয়া ১০টার দিকে মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তিনি দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন