ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে নির্ধারণ, শতভাগ পদোন্নতি ও বদলি নীতিমালা সহজীকরণসহ ৯ দফা দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা এ কর্মসূচি ও দাবিদাওয়া তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা দেশের বুনিয়াদি ও মৌলিক ভিত্তি। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষকের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন অপরিহার্য। পে স্কেল ২০২৬-এ বাড়িভাড়া ও বৈশাখী ভাতা পুনর্বহাল এবং শিক্ষা ভাতা বৃদ্ধির জোর দাবি জানান তারা। পাশাপাশি শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের ভাবনাকে স্বাগত জানানো হয়।

বক্তারা জানান, ১১টি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে কাজ করছে। বর্তমানে উপজেলা পর্যায়ে বদলি বন্ধ থাকা এবং দীর্ঘদিন এক পদে আটকে থেকে অবসরে যাওয়ার বাধ্যবাধকতা নিয়ে শিক্ষকসমাজে তীব্র ক্ষোভ রয়েছে। শতভাগ পদোন্নতির সুযোগ না থাকলে দক্ষ ও নৈতিক শিক্ষা প্রদান ব্যাহত হবে বলে সতর্ক করেন তারা।

৯ দফা দাবি

সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে নির্ধারণ করা। ২০০৯ সাল থেকে স্থগিত থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দ্রুত বাস্তবায়ন করা। ৮ বছর ও ১৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন করা। কর্মরত শিক্ষকদের বদলিপ্রক্রিয়া সম্পন্ন করার পর নতুনদের যোগদান করানো এবং পারস্পরিক বদলি চালু করা। প্রতি তিন বছর পর স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি-বিনোদন ভাতা প্রদান করা। জীবন ও কর্মমুখী নৈতিক শিক্ষানীতি কারিকুলামে যুক্ত করা। প্রধান শিক্ষকদের দশম গ্রেড দ্রুত কার্যকর করা। শিক্ষা-সংক্রান্ত নীতিনির্ধারণী সিদ্ধান্তে শিক্ষক সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে এনে সময়সূচি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা সতর্ক করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে শিক্ষকরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

আপডেট সময় ১০:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে নির্ধারণ, শতভাগ পদোন্নতি ও বদলি নীতিমালা সহজীকরণসহ ৯ দফা দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন