ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘অবৈধ ফোন বন্ধে অনড় সরকার’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে বৈঠক কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এমবিসিবির সভাপতি জানান, বিটিআরসির সঙ্গে বৈঠকে কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে। অবৈধ ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিষয়ে অনড় সরকার।

আগামীকাল আবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসি বৈঠকে বসবে। সে পর্যন্ত অপেক্ষা করব। এরপর পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান মোহাম্মদ আসলাম।

এদিকে, সকালে এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, দেশে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আদেশ পেলে বাস্তবায়ন করবে এনবিআর। শুল্কছাড় দেয়া হলেও তা হবে স্বল্প সময়ের জন্য। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে বৈঠকে বসেন মোবাইল বিজনেস কমিউনিটির ১০ সদস্যের প্রতিনিধি দল।

মোবাইল ব্যবসায়ীদের দাবি, হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম এক বছর পর চালু করা হোক। করফাঁকি দিয়ে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ চান তারা। বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে ৫৮ শতাংশ শুল্ক কমানোর দাবিও তাদের।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

‘অবৈধ ফোন বন্ধে অনড় সরকার’

আপডেট সময় ০২:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে বৈঠক কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন