ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বাস ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক, আসছে সিদ্ধান্ত

এক লাফে দেশজুড়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে দিয়েছে সরকার। তেলের এ নজিরবিহীন মূল্যবৃদ্ধির বড় ধাক্কা এবার এসে পড়ছে গণপরিবহণ খাতে। জ্বালানির নতুন দামের সঙ্গে পাল্লা দিয়ে বাসের ভাড়াও যে বাড়ছে, তা একপ্রকার নিশ্চিত। পরিস্থিতি সামাল দিতে ও তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহণের নতুন ভাড়া নির্ধারণের লক্ষ্যে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্থাটির বনানী কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা।

জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, মূলত সেই সিদ্ধান্ত নিতেই আলোচনা হবে বৈঠকে। জানা গেছে, পরিবহণ মালিক সমিতি কিলোমিটার প্রতি ২০ পয়সা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেবে বৈঠকে।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এসব তথ্য জানিয়েছেন।

এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানির দাম কত শতাংশ বাড়লে ভাড়া কেমন বৃদ্ধি করা যাবে এমন প্রস্তাবনা আগে থেকেই আছে। সেইসঙ্গে আমাদের কিছু চাওয়া পাওয়া আজকের বৈঠকে আমরা তুলে ধরব। দেখা যাক, সরকার কী সিদ্ধান্ত নেয়।

রোববার রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিনের দাম ১৫৫ টাকা, অকটেনের দাম ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বাস ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক, আসছে সিদ্ধান্ত

বাস ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক, আসছে সিদ্ধান্ত

আপডেট সময় ০৭:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এক লাফে দেশজুড়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে দিয়েছে সরকার। তেলের এ নজিরবিহীন মূল্যবৃদ্ধির বড় ধাক্কা এবার এসে পড়ছে গণপরিবহণ খাতে। জ্বালানির নতুন দামের সঙ্গে পাল্লা দিয়ে বাসের ভাড়াও যে বাড়ছে, তা একপ্রকার নিশ্চিত। পরিস্থিতি সামাল দিতে ও তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহণের নতুন ভাড়া নির্ধারণের লক্ষ্যে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন