ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জাপানের উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উপকূলীয় এলাকায় কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর জাপানের হোক্কাইডো অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ৯ সেকেন্ডে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩২ মাইল গভীরে, আর উপকেন্দ্রটি ছিল ৪১° উত্তর অক্ষাংশ ও ১৪২.৩° পূর্ব দ্রাঘিমায় হোক্কাইডোর উপকূলের বাইরে।

গত ৯ নভেম্বর শক্তিশালী আরেকটি ভূমিকম্প উত্তর জাপান কাঁপিয়ে দেয়। সেই সময় উপকূলজুড়ে কয়েক ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে তা তুলে নেওয়া হয়।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, ওই ভূমিকম্পটির মাত্রা প্রথমে ৬.৯ ধরা হয়েছিল। এটি স্থানীয় সময় বিকেল ৫টা ৩ মিনিটে ইওয়াতে প্রিফেকচারের উপকূলে আঘাত হানে এবং এর গভীরতা ছিল প্রায় ২০ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প–প্রবণ দেশগুলোর একটি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

জাপানের উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আপডেট সময় ১০:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

জাপানের উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উপকূলীয় এলাকায় কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন