ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তিন জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 19

দেশের তিন জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার কুষ্টিয়া ও হবিগঞ্জে এবং বুধবার নেত্রকোণায় এসব ঘটনা ঘটে।

কুষ্টিয়া

কুষ্টিয়ার সদর ও দৌলতপুর উপজেলায় বজ্রপাতে দুইজন মারা গেছেন।

তারা হলেন সদর উপজেলার দহকুলা গ্রামের রওশন (৫৩) এবং দৌলতপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আরোজ আলী (৩০)।

সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দফাদার স্বপন কুমার বলেন, দুপুরে দহকুলা-জোতপাড়া মাঠে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রওশনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

এদিকে জেলার দৌলতপুর উপজেলার নারায়ণপুরের বাসিন্দা আরোজ আলী নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতে মারা যান বলে স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আলী নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় খেতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন কৃষক লিটন সরকার (৩০)।

বৃহস্পতিবার সকালে তেলিয়াপাড়া নোয়াহাটী এলাকায় এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নেত্রকোণা

নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামে এক হাঁসের খামারি মারা গেছেন।

বুধবার সকালে মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, হাঁসের খামারে যাওয়ার জন্য হাওরে গেলে আকস্মিক বজ্রপাতে শফিকুলের মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, মৃতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, হাওরে বজ্রপাতের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপদ পরিবেশে হাওরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

কঠিন পরিস্থিতিতে সৌদি আরব, মিত্রদের সহযোগিতা কামনা

তিন জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের তিন জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন