ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ধরনের বায়ুমান জনস্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য ঝুঁকির ইঙ্গিত দেয়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্তদের ওপর এর প্রভাব বেশি পড়ে। দূষিত বাতাসের কারণে শ্বাসকষ্ট, চোখ ও গলায় জ্বালাপোড়া, অ্যালার্জিজনিত সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে এমন পরিবেশে অবস্থান করলে ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়ে। ফলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও দৈনন্দিন কর্মকাণ্ড নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।

বৈশ্বিক বায়ুমান সূচকে শীর্ষ অবস্থানে থাকা শহরগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কুচিং (স্কোর ১৮৫) ও কুয়ালালামপুর (স্কোর ১৭৭)।

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বায়ুমান প্রায় নিয়মিতভাবেই অস্বাস্থ্যকর বা অত্যন্ত অস্বাস্থ্যকর স্তরে অবস্থান করলেও এর স্থায়ী কোনো সমাধান দৃশ্যমান হচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগরায়ন, যত্রতত্র উন্নয়ন কাজ এবং রাস্তায় চলা পুরনো ও ত্রুটিপূর্ণ যানবাহনের কালো ধোঁয়া ঢাকার বাতাসকে প্রতিনিয়ত বিষাক্ত করে তুলছে। বিশেষ করে শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগেই শহরের বিভিন্ন সড়কে খোঁড়াখুঁড়ি এবং উন্মুক্ত অবস্থায় নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম টু পয়েন্ট ফাইভের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আপডেট সময় ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন