ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 4

হিমালয়ের দেশ নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ।

যার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান প্রদান করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন এবং এই সহায়তার বিষয়টি তাকে অবহিত করেন।
এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, নেপালের এই ভয়াবহ ট্র্যাজেডির প্রেক্ষিতে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদও একটি শোক প্রস্তাব গ্রহণ করেছিল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

আপডেট সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

হিমালয়ের দেশ নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন