লালমনিরহাট আদিতমারীতে হাজেরা বেগম (১৪) নামের এক যুবতীর মৃত্যূ।
শনিবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
হাজেরা বেগম ঐ এলাকার গার্মেন্টস শ্রমিক আবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মহিলা মাদরাসার ছাত্রী।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, শনিবার বিকেলে তিন বোন মিলে গোসল করতে বাড়ীর পাশে পুকুরে যায়। হাজেরা পুকুরে নামলেও বাকী দু-বোন পুকুরে নেমেনি। এক পর্যায়ে সে একাই পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে মারা যায়। পরে তার বোন বাড়ীর লোকজনকে জানালে তারা পুকুরে নেমে বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে শুরু করে। এদিকে লাশের সন্ধান না মিলায় এলাকার লোকজন দির্ঘ সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেও তারা লাশের সন্ধান না পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে চলে আসে। তাদের ডুবুরী না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী জানালে অবশেষে তারা এসে রাতে গভীর পানি থেকে লাশ উদ্ধার করে নিহত পরিবারের নিকট হস্তান্তর করে।
আদিতমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ নিতাই চন্দ্র জানান, রংপুর থেকে আগত ডুবুরি ইউনিট এসে ১০ মিনিটের চেষ্টার পর পুকুরের গভীর পানি থেকে উদ্ধার কাজ সম্পন্ন করে।
ব্রেকিং
আদিতমারীতে পানিতে পড়ে এক যুবতীর মৃত্যূ
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ১০:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
- 22
জনপ্রিয় সংবাদ





























