ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জয়ের লক্ষ্য নিয়ে আজ এশিয়া কাপ অভিযান শুরু বাংলাদেশের

নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ। রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

গত জুনে মালয়েশিয়ায় এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপে তৃতীয় হয়েই প্রথমবার এশিয়া কাপে সুযোগ পেয়েছে ইন্দোনেশিয়া। এবারই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের নারী দলের মুখোমুখি হচ্ছে তারা। এ ম্যাচ দিয়ে এশিয়া কাপেও অভিষেক হতে যাচ্ছে দলটির।

তবে টি-টোয়েন্টিতে অবশ্য বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার জয় সমান, ৫৭টি। যদিও যেখানে ইন্দোনেশিয়া খেলেছে ৭৯ ম্যাচ সেখানে ১৫১ ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা।

বি-গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ফলে সেমিফাইনালের পথ সহজ করতে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুধু জয় নয়, বরং রান রেট বাড়িয়ে নেওয়ার লক্ষ্যও থাকবে বাংলাদেশের সামনে।

ইতিহাস, ঐতিহ্য ও শক্তিমত্তায় ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশই এগিয়ে। তবে অচেনা প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়া চমকেও দিতে পারে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

গ্রামীণ টেলিকমে চাকরির সুযোগ, মিলবে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

জয়ের লক্ষ্য নিয়ে আজ এশিয়া কাপ অভিযান শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৯:৪১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ। রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন