ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের কড়া জবাব, ‘আমরা তার ছাত্র নই’

স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে ‘শিক্ষকের ভূমিকা পালন করার’ বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষকতা করতে হলে সংসদে নয়, একটি ইউনিভার্সিটি খুলুন। সেখানে যার পছন্দ হবে, ভর্তি হবে এবং তার লেকচার শুনবে। আমরা তার ছাত্র হওয়ার জন্য সংসদে আসিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন সবাইকে।

তিনি আরও বলেন, ‘উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন, আমি বুঝতে পারি না। এমনকি তিনি এখানে দাঁড়িয়ে সেই দুঃসাহস দেখিয়েছেন। তিনি বলেছেন- এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি। শিক্ষকতা করতে হলে তিনি একটি ইউনিভার্সিটি খুলুন। সেখানে যার পছন্দ হয়, ভর্তি হবে এবং তার লেকচার শুনবে।’

জামায়াত আমির এমন বক্তব্যের সময় স্বরাষ্ট্রমন্ত্রী হেসে ওঠেন।

জামায়াত আমির আরও বলেন, ‘আজ একই বক্তব্যে তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) দুইবার আক্রমণ করে ফেললেন। আমিসহ আমার সঙ্গীরা মনে করি, এটা কালচারাল নয়, এটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত নয়।’

শফিকুর রহমান বলেন, ‘উনি আজ নতুন করে এসব বলেননি। আমি আজ সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য তাকে দুঃখপ্রকাশ করতে হবে এবং তার বক্তব্য সংসদের কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জ করতে হবে। এটুকু করলে আমরা বসব। না হলে অপমান নিয়ে আমাদের এখানে বসার প্রশ্নই ওঠে না।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

‘দুষ্টু লোকেরা বলে টুকু আসে-টুকু যায়,’ লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা

স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের কড়া জবাব, ‘আমরা তার ছাত্র নই’

আপডেট সময় ০৮:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে ‘শিক্ষকের ভূমিকা পালন করার’ বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষকতা করতে হলে সংসদে নয়, একটি ইউনিভার্সিটি খুলুন। সেখানে যার পছন্দ হবে, ভর্তি হবে এবং তার লেকচার শুনবে। আমরা তার ছাত্র হওয়ার জন্য সংসদে আসিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন