ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। বৃহস্পতিবার জারি করা সতর্কবার্তায় বজ্রপাত, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের দৈনিক পূর্বাভাসে বলা হয়েছে, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলা-বালু উড়িয়ে নেওয়া শক্তিশালী বাতাসও বয়ে যেতে পারে।

মক্কা অঞ্চলের তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে।
এ ছাড়া মক্কার রাবিঘ, জেদ্দা, আল খুরমাহসহ আশপাশের এলাকায় হালকা বৃষ্টি ও ধুলিঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু এলাকায় এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। সক্রিয় বাতাসের কারণে এসব এলাকায় আবহাওয়া আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

পূর্ব সৌদি আরবের উপকূলীয় এলাকাগুলোতে রাত ও ভোরের দিকে কুয়াশা সৃষ্টি হতে পারে। এতে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশটির বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা বেশি থাকবে। পূর্বাভাস অনুযায়ী, মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দাম্মামে ৪৬, আর রিয়াদ ও বুরাইদাহে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং আকস্মিক বন্যাপ্রবণ এলাকা ও জলধারার কাছাকাছি অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

‘দুষ্টু লোকেরা বলে টুকু আসে-টুকু যায়,’ লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা

সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০৬:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। বৃহস্পতিবার জারি করা সতর্কবার্তায় বজ্রপাত, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন