ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপ, ভাতা ১০ হাজার

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে দুজনকে ইন্টার্ন হিসেবে নেওয়া হবে। নির্বাচিত ইন্টার্নরা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

ইন্টার্নশিপের বিষয়

পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা ও পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনা। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে অ্যাপিয়ার্ড প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দিতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র বিআরটিসির প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

২০ সেপ্টেম্বর ২০২৬

নির্দেশনা ও শর্ত

১. ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

২. একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

৩. বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার ক্ষেত্রে এ আবেদন প্রযোজ্য নয়।

৪. কোনো আবেদনকারী বর্তমানে অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তি সনদ জমা দিতে হবে।

৫. ইন্টার্নশিপ চলাকালে ‘কর্মে নিয়োজিত’ মর্মে কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। সফলভাবে ইন্টার্নশিপ শেষ করলে সনদ দেওয়া
হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপ, ভাতা ১০ হাজার

আপডেট সময় ০৮:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে দুজনকে ইন্টার্ন হিসেবে নেওয়া হবে। নির্বাচিত ইন্টার্নরা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন