ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। খবর আল জাজিরার।

হুতিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের মালিকানাধীন আমজান নামের তেলবাহী জাহাজটি সৌদি উপকূলীয় শহর ইয়ানবুর কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হুথিদের দাবি, জাহাজটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ছিল সুনির্দিষ্ট ও সরাসরি। এতে জাহাজটিতে বড় ধরনের আগুন ধরে যায় বলেও দাবি করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র।
তবে হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছিল, ইয়ানবু থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল বা ১১৭ কিলোমিটার পশ্চিমে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই জলপথটি বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথগুলোর একটি।

সূত্র : আল জাজিরা

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ১০:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। খবর আল জাজিরার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন