বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য ব্যাংকটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে ডাচ-বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: শিক্ষানবিশকালে ৭০,০০০ টাকা মাসিক পারিশ্রমিক, এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হওয়ার পর ৯৭,৪৮৩ টাকা বেতন।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন ডেস্ক : 































