ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, সন্ধ্যা থেকেই কার্যকর

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।

রবিবার (২ আগস্ট) বিইআরসি এক আদেশে এ নতুন মূল্য ঘোষণা করে।

নতুন মূল্য অনুযায়ী, বর্তমানে ১ হাজার ৫২৮ টাকায় বিক্রি হওয়া ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা হয়েছে। অর্থাৎ মূল্য বৃদ্ধি পেয়েছে ৭০ টাকা। একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত এলপিজিভিত্তিক অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা। বর্তমানে এর মূল্য ৭০ টাকা ৪০ পয়সা

বিইআরসি জানিয়েছে, নতুন এ মূল্য রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

সংস্থাটি আরো জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের পরিবর্তনের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

আসামির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল ইয়াবা ও গাঁজা

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, সন্ধ্যা থেকেই কার্যকর

আপডেট সময় ০৫:২১:১০ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন