লালমনিরহাট আদিতমারীতে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলা হারাটি ইউনিয়নের ডাঙ্গীটারী এলাকার আব্দুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৩০) ও আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরল খা এলাকার আলমের ছেলে শিপন মিয়া (২০)।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস ও আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব এর নেতৃত্বে থানা পুলিশ একটি দল অভিযান পরিচালনা করে ২ জন মাদক সেবী সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করায় বিজ্ঞ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) এ প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা দন্ড প্রদান করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, দন্ডপ্রাপ্ত আসামীদেরকে শনিবার দুপুরে বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 

















