ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ককরোচ নিয়ে কটাক্ষ কঙ্গনার

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। আন্দোলনে সফল হয়েছে তারা। তাদের আন্দোলনের চাপেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। তবে আন্দোলনকারীদের কিছু ভাইরাল ভিডিও নিয়ে তীব্র আপত্তি জানিয়ে তাদের আচরণের সমালোচনা করলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত।

কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে ককরোচদের আন্দোলনের বেশ কিছু ভিডিও তুলে ধরেন। তার অভিযোগ, প্রতিবাদের নামে কিছু তরুণ-তরুণীর আচরণ অত্যন্ত অশালীন এবং তা দেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

কঙ্গনা বলেন, ‘আমার পুরো জীবনে এক জায়গায় এত কুৎসিত দৃশ্য আমি কখনো দেখিনি। জেন জি আন্দোলনের এই রিলগুলো দেখলে বমি আসে। তাদের কথা বলার ধরণ এবং যে ধরণের ভাষা তারা ব্যবহার করছে… আমার জীবনে কখনও প্রতিটি ফ্রেমে সবকিছু একযোগে এত কর্কশ ও বিশ্রী দেখিনি।’
এরপর আন্দোলনকারীদের লালন-পালন ও অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা। ‘ইশ! এদের কারা জন্ম দিচ্ছে আর কীভাবে মানুষ করছে?’

কঙ্গনার সংযোজন, ‘আপনারা নিজেদের আরশোলা বলে অভিহিত করেন এবং দেখতে ও আচরণেও আপনারা ঠিক তাদের মতোই। এতে কোনও বৈপরীত্য নেই। বরং তোমরা শুধু বিশ্বকে তোমাদের নোংরামি, আবর্জনা আর কুৎসিত রূপ দেখাচ্ছ।’

আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্য করার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের মতামত শেয়ার করেছিলেন, যেখানে তিনি আন্দোলনকারীদের গৃহীত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টারও তিনি তীব্র সমালোচনা করেছিলেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

ককরোচ নিয়ে কটাক্ষ কঙ্গনার

আপডেট সময় ০২:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। আন্দোলনে সফল হয়েছে তারা। তাদের আন্দোলনের চাপেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। তবে আন্দোলনকারীদের কিছু ভাইরাল ভিডিও নিয়ে তীব্র আপত্তি জানিয়ে তাদের আচরণের সমালোচনা করলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন