ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

ইরানে অব্যাহত মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, আজ বাজার খোলার পর অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ৯১.৫৮ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ৫০ সেন্ট বেশি। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত ক্রুড প্রতি ব্যারেল ৮৪.৬৪ ডলারে উঠেছে, যা আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ৩০ সেন্ট বেশি।

এদিকে, ইরানে টানা ১১তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে হুমকি দেওয়ার সক্ষমতা আরও কমিয়ে দিতে ইরানে তারা টানা ১১তম রাতের বিমান হামলা সম্পন্ন করেছে।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের সামরিক অপারেশন সেন্টার, সমুদ্র সংক্রান্ত সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণের সুবিধা ও সামরিক লজিস্টিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

সৌদির সঙ্গে পরমাণু চুক্তি করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অনুমোদন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

আপডেট সময় ১০:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ইরানে অব্যাহত মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন