ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

যাত্রী হয়রানি-টিকিট কালোবাজারি রোধে রেলওয়ের নতুন পদক্ষেপ

যাত্রী হয়রানি ও টিকিট কালোবাজারি প্রতিরোধে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তিগত আইডি/ফেসবুক পেইজ ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের টিকিট ক্রয়-বিক্রয়ের নামে সম্মানিত যাত্রীদের হয়রানি ও প্রতারণার বিষয়টি লক্ষ্য করা গেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ রেলওয়ে যাত্রী হয়রানি ও টিকিট কালোবাজারি প্রতিরোধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

টিকিট কালোবাজারি রোধ এবং ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়েতে এখন থেকে জাতীয় আইডি ভেরিফিকেশনের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে।

টিকিট বিক্রয় ও টিকিট যার ভ্রমণ তার নিশ্চিতকরণ এবং টিকিট কালোবাজারি রোধকল্পে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এই টাস্কফোর্সের টিমের সদস্যরা টিকিটের উপর মুদ্রিত যাত্রীর নাম এবং এনআইডি নম্বর, যাত্রীর প্রদর্শিত পরিচাপত্রের সহিত যাচাই করে নিবিড় চেকিং কার্যক্রম পরিচালনা করবে।

চেকিং-এর সময় যদি টিকিটের তথ্যের সাথে যাত্রীর নিকট থাকা জাতীয় পরিচয়পত্রের নাম ও যাত্রীর নামের গড়মিল পাওয়া যায়, তাহলে ওই যাত্রীকে বিনা টিকিটের যাত্রী হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ভাড়া ও জরিমানা আদায় করা হবে।

এছাড়া, অন্য কারও এনআইডি-এর মাধ্যমে সংগৃহীত টিকিট নিয়ে ট্রেনে ভ্রমণ করলে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ডেও দণ্ডিত হতে পারেন।

সন্দেহজনক টিকিট ক্রয়-বিক্রয়, ক্রয়কৃত টিকিট অন্যের নিকট বিক্রয় এবং বিভিন্ন পোস্টে টিকিটের বিজ্ঞাপন প্রচারণার কারণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্মানিত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ওয়েবসাইট এবং রেলওয়ের অ্যাপস ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে টিকিট সংগ্রহ করলে যাত্রীগণ হয়রানি ও প্রতারণার শিকার হবেন।

যাত্রীদের নিরাপদ ও ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে এবং টিকিট কালোবাজারি পুরোপুরি বন্ধ করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

যাত্রী হয়রানি-টিকিট কালোবাজারি রোধে রেলওয়ের নতুন পদক্ষেপ

আপডেট সময় ০২:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

যাত্রী হয়রানি ও টিকিট কালোবাজারি প্রতিরোধে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন