ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগে নতুন করে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে ফল প্রকাশের জন্য পিএসসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

৪৬৫ জনের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি সুসান্ত শেখর ও বিচারপতি উর্মি রহমানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।

রায়ে হাইকোর্ট বলেন, ৪৩তম নন-ক্যাডার নিয়োগের প্রক্রিয়া পুরোটাই অসচ্ছ ছিল। তারা প্রচলিত আইনকে ব্যতয় ঘটিয়ে নিয়োগ দিয়েছে।

হাইকোর্ট আরও বলেন, পাবলিক সার্ভিস কমিশনকে পুনরায় পরীক্ষা নিয়ে মেধা তালিকা প্রকাশ করতে হবে আগামী ৬০ দিনের মধ্যে।

রিটকারীদের আইনজীবী বলেন, যারা এরই মধ্যে নিয়োগ পেয়েছেন তাদের বিষয়ে রিটে কিছু উল্লেখ করা হয়নি, হাইকোর্টও কোন আদেশ দেননি।

এর আগে ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের ফলাফল বাতিল, নন-ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ ও ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া পদে ৪৩তম বিসিএস থেকে সুপারিশ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট আবেদন করা হয়।

রিটে ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশ হয়। প্রিলিমিনারি পরীক্ষার পর বিসিএসে সর্বমোট ৯৮৪১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পিএসসি গত ১৪ ডিসেম্বর, ২০২৩ নন-ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে।

পরবর্তী সময়ে গত ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিসে ২১৬৩ জন এবং ৬৪২ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়। অথচ নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশ করা হয়নি। যেটি ‘নন ক্যাডার’ পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০, সংশোধিত ‘বিধিমালা ২০১৪’-এর পরিপন্থী।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

তিস্তা নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ইতিবাচক অগ্রগতি

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আপডেট সময় ০২:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৪৩তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগে নতুন করে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে ফল প্রকাশের জন্য পিএসসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন