মোসাদ্দেক হোসেন আউট হওয়ার সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দিতে পারল স্বাগতিকরা। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো জিতল ওয়ানডে সিরিজ।
বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদশ। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে চক্রপূরণের পথে এগিয়ে গেল বাংলাদেশ। বাকি রইল কেবল ইংল্যান্ড। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজে জিততে পারেনি বাংলাদেশ।
মিরাজের হেলমেটে ন্যাথান এলিসের বাউন্সার আঘাত করার পর দ্রুতই ম্যাচ শেষ করে দিলেন দুই ব্যাটসম্যান।
রাইলি মেরেডিথের ওভারে ছক্কা ও চারে কাজ অনেকটাই এগিয়ে নেন হৃদয়। ওভারের শেষ বলে ছক্কায় ম্যাচের ইতি টানেন হেলমেটে বলের আঘাত লাগার পরও ব্যাটিং চালিয়ে যাওয়া মিরাজ। মাঠে তাকে বমিও করেছেন, তবুও মাঠ ছাড়েননি অধিনায়ক।
৫৫ বলে এক ছক্কা ও দুই চারে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন হৃদয়। ২২ বলে একটি করে ছক্কা ও চারে ২২ রানে অপরাজিত থাকেন মিরাজ। তাদের জুটিতে ৫১ রান আসে ৪৯ বলে।
স্পোর্টস ডেস্ক 


























