ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামে বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবির সাথে নিদ্রাহীন গ্রামবাসী

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্তে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের পুশইন ঠেকাতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে সীমান্তে শক্ত অবস্থান নেয় বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবশেষে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার (৬জুন) রাতে বিএসএফ বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্তে কয়েকজনকে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি স্থানীয়দের সহযোগিতায় তাদের প্রতিহত করে। বিজিবি ও গ্রামবাসীর শক্ত অবস্থানের কারনে বিএসএফ পিছু হটে। এরপর বিজিবি পুশইন ঠেকাতে এবং গ্রামবাসীদের সচেতন করতে সীমান্ত এলাকায় মাইকিং করে।
সারাদিন সীমান্ত এলাকার পরিস্থিতি থমথমে ছিলো।রবিবার (৭ জুন) সন্ধার পর আবারো বিএসএফ ওই দুই সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়ে ব্যর্থ হয়। তবে যেকোনো সময় সুযোগ পেলেই বিএসএফ পুশইন করতে পারে বলে ধারণা করছে সীমান্ত এলাকার বাসিন্দারা।

বকবান্দা গ্রামের মঞ্জুরুল ইসলাম বলেন, ‘গতোকাল বিএসএফ কয়েক জনকে পুশইন করার জন্য সীমান্তে নিয়ে এসেছিলো। বিজিবি ও স্থানীয় জনগণ সতর্ক ছিলো জন্য পুশইন করতে পারেনি। আজ আবারো তারা চেষ্টা করেছে। আসলে সীমান্তে তারা একটা ঝামেলা সৃষ্টির পায়তারা করছে।‘

মশিউর রহমান নামের আরেকজন বলেন, ‘২০০১ সালে রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে বিডিআরের কাছে বিএসএফের শোচনীয় পরাজয়ের পর এই এলাকায় তারা বারবার উত্তেজনা তৈরি করে আসছে। গতো বছরও ১৪ জনকে পুশইনের চেষ্টা করে বিফল হয়েছে। এখন আবারো শুরু করেছে। আমারা সীমান্তবাসী জীবন দেবো তবুও একটা মানুষকে পুশইন করতে দেবোনা।‘

বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বিএসএফ গতোকাল বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্তে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ আবারাও তারা চেষ্টা করছে। সীমান্ত এলাকায় বিজিবি ও গ্রামবাসী পাহারা দিচ্ছে যাতে কাউকে অনুপ্রবেশ করাতে না পারে। তবে সীমান্ত এলাকার রাস্তাঘাটের বেহাল দশার কারনে আমরা দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারছিনা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর২০২৬
Live Updates by News Bijoy 24

রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

কুড়িগ্রামে বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবির সাথে নিদ্রাহীন গ্রামবাসী

আপডেট সময় ১২:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্তে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের পুশইন ঠেকাতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে সীমান্তে শক্ত অবস্থান নেয় বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবশেষে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন