ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র বা মিসাইল হামলা চালিয়েছে ইরান। টানা দুই দফায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এর কিছুক্ষণ পর, সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চল বীরশেবা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।

এর আগে রোববার (৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পরবর্তীতে আজ সোমবার (৮ জুন) সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ তিনটি শহরে পাল্টা হামলা চালায়। এরপর ইয়েমেন থেকে হুতি গোষ্ঠীও ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানা যায়।

সবশেষ, একের পর এক পাল্টা হামলার ধারাবাহিকতায় ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, নিয়োগ হবে ১৫ জন

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আপডেট সময় ১২:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র বা মিসাইল হামলা চালিয়েছে ইরান। টানা দুই দফায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এর কিছুক্ষণ পর, সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন