ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘আওয়ামী লীগ ১৭ বছরে গ্যাসের যা দাম বাড়িয়েছে, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’

দেশে গ্যাস, তৈল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে গত ১৭ বছরে যা দাম বেড়েছিল তিন মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে তারা সক্ষম হয়েছে। সবমিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার রামঘাট এলাকায় একটি কনভেনশন হলে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি যদি অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনোমিক সেক্টরকে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম। তারা তাদের মেয়াদটা শেষ করতে পারতো। যেভাবে ফল্ট করছে, তাদের বেশিদিন সময় নেই।

তিনি বলেন, বিরোধীদলের ভূমিকা সংসদ বলেন আর রাজপথ বলেন, সেটা আমরা পালন করছি। যারা ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেটও প্রণয়ন করতে পারে। সেই সক্ষমতা পলিসিগতভাবে আমাদের তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনায় আমাদের এক থেকে দেড় বছরের অভিজ্ঞতা রয়েছে। এখন আমাদের প্রয়োজন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, দেশে নির্বাচিত সরকার আসলেও কোনো কিছুর পরিবর্তন হয়নি। আমরা দেখছি মব জাস্টিস বেড়ে গেছে। এই মাসেই ধর্ষণের শিকার হয়েছে ৮৪ জন। এর মধ্যে ৬ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সব পরিসংখ্যানে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেয়ার পর প্রথমদিনে বলেছিলেন মব বন্ধ করে দেবেন। কিন্তু আমরা মব বাড়তে দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখছি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

লালমনিরহাটে ছাত্রলীগের মিছিলের পর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২

‘আওয়ামী লীগ ১৭ বছরে গ্যাসের যা দাম বাড়িয়েছে, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’

আপডেট সময় ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

দেশে গ্যাস, তৈল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে গত ১৭ বছরে যা দাম বেড়েছিল তিন মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে তারা সক্ষম হয়েছে। সবমিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন