ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিনের বেলায় নয়, রাতে তেলের দাম বৃদ্ধি কেন? প্রশ্ন শফিকুর রহমানের

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যখন ঘুমায় গেছে, তখন তেলের দাম বাড়ানো হইছে। এত ভালো কাজ দিনের বেলায় করলেন না কেন?

মঙ্গলবার (২ জুন) সিলেটের সোনাতলা গ্রামে নির্মমভাবে ধর্ষণ ও খুনের শিকার শিশু ফাহিমার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ভাষ্য, এক মাসের ব্যবধানে আবার ৫ টাকা বাড়ানো হয়েছে। সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যেত। সেরকম কিছুই সরকার না করে তড়িঘড়ি করে পাশ কাটিয়ে এই কাজ করেছে, এটা জনগণের সঙ্গে প্রতারণা ও জুলুম।

এর আগে, নিহত ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন এবং জামায়াতের পক্ষ থেকে সব সময় তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন ডা. শফিকুর রহমান। বলেন, দেশে শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক ও যথাযথ বিচার নিশ্চিত করা যেত, তবে এ ধরনের জঘন্য ও নির্মম ঘটনা অনেক কমে আসতো।

এছাড়াও দেশে হঠাৎ দেখা দেওয়া হামের প্রকোপ এবং এই রোগে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও সমালোচনা করেন। বলেন, হামের প্রকোপে এত শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও সমান দায় রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

দিনের বেলায় নয়, রাতে তেলের দাম বৃদ্ধি কেন? প্রশ্ন শফিকুর রহমানের

আপডেট সময় ০৬:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যখন ঘুমায় গেছে, তখন তেলের দাম বাড়ানো হইছে। এত ভালো কাজ দিনের বেলায় করলেন না কেন?

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন