ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভাইরাল

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসা অ্যালবিনো জাতের বিরল সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার ঠাঁই পেয়েছে রাজধানীর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। মিরপুরের এই চিড়িয়াখানার ৭ নম্বর শেডে দর্শনার্থীদের জন্য মহিষটিকে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

তবে দর্শকদের আগ্রহের পাশাপাশি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চিড়িয়াখানার একটি তথ্য বোর্ড। সেখানে মহিষটির ইংরেজি নামের বানানে ধরা পড়ে অদ্ভুত ও হাস্যকর একটি ভুল, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচিতি ফলকে মহিষটির বাংলা নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে টাইপিং ভুলের কারণে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’! ট্রাম্প বানানের ‘ট্র’ যুক্ত অক্ষরের পরিবর্তে ‘ট্ট’ যুক্তাক্ষর ব্যবহার করায় পুরো নামের অর্থই বদলে গেছে।

বিষয়টি চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের নজরে এলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে হাস্যরস ও নতুন ট্রেন্ড ছড়িয়ে পরে।

উল্লেখ্য, প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে।

মহিষটি কোরবানির উদ্দেশ্যে বিক্রি হলেও সেটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

মহিষটির ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার (২৭ মে) রাতে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

চিড়িয়াখানায় মহিষটির ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা বোর্ডটি দেখার পর থেকে দর্শনার্থী এবং নেটিজেনদের মধ্যে নানা রসাত্মক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে বলছেন, ‘কোরবানি থেকে বাঁচলেও ট্রাম্পের নামের সম্মান বাঁচল না!’ আবার অনেকে বিষয়টিকে কর্তৃপক্ষের চরম গাফিলতি হিসেবে দেখছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভাইরাল

আপডেট সময় ১২:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসা অ্যালবিনো জাতের বিরল সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার ঠাঁই পেয়েছে রাজধানীর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। মিরপুরের এই চিড়িয়াখানার ৭ নম্বর শেডে দর্শনার্থীদের জন্য মহিষটিকে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন