ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর প্রতি সকল বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আসুন, আমরা সব বিভেদ ভুলে আল্লাহতালার নির্দেশ অনুযায়ী এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকারের জন্য নিজেদের প্রস্তুত করি। দেশের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষের পাশে দাঁড়িয়ে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করি। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সেই তৌফিক দান করেন।”

ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কোরবানি কোনো হত্যা নয়, বরং আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর উদ্ধৃতি টেনে তিনি বলেন, “ওরে আজি হত্যা নয়, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।”

তিনি আরও বলেন, “আমাদের মন ও সমাজে যত কলুষতা রয়েছে, কোরবানির মধ্য দিয়ে সেগুলো দূর করে নিজেদের পবিত্র করতে চাই। আল্লাহতালার নির্দেশেই আমরা কোরবানি পালন করি।”

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আলহাজ মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতারা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় ০৩:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর প্রতি সকল বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন