লালমনিরহাট আদিতমারীতে ১৩ শত দুঃস অসহায় পরিবারের মাঝে “ঈদ উপহার সামগ্রী” তুলে দিলেন লালমনিরহাট আদিতমারী-কালিগঞ্জ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও ভ্যান, রিক্সা শ্রমিকদের মাঝে “ঈদ উপহার সামগ্রী” প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন সংসদ সদস্য ১৭ লালমনিরহাট-২ রোকন উদ্দিন বাবুল ।
এ উপলক্ষে সোমবার (২৫ মে) দুপুরে কুমড়ীরহাট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কমলাবাড়ী ইউপি বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসির বিধান কান্তি হালদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলাম, সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক ও সাবেক যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক প্রমূখ।
এ সময় অন্যাদের মধ্যে ছিলেন,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক এনামুল হক মাষ্টার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী, যুবদলের আহবায়ক ইদ্রিস আলী,সদস্য সচিব হাসানুল বান্না,ছাত্রদলের সভাপতি আব্দুল হালিম ও সাধারন সম্পাদক আমির হামজা নান্নু উপস্থিত ছিলেন।
উপজেলা ৮ টি ইউনিয়নের ১ হাজার পরিবার প্রত্যককে ৩০ কেজি করে চাল এবং এমপি রোকন উদ্দিন বাবুলের নিজস্ব তহবিল থেকে উপজেলার ৩ শত জন রিকশা, অটো ও ভ্যান চালকের মাঝে ঈদ উপহার হিসেবে মুরগি, ডাল, পেঁয়াজ, পোলাওয়ের চাল, তেল ও সাবানসহ ১ হাজার টাকা মূল্যের বিশেষ ঈদ প্যাকেজ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, বিএনপি সরকার সবসময় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও উৎসবে তারা জনগণের পাশে থাকবে। আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন,বিগত ১৬ বছর তারা ক্ষমতায় থেকে তাদের এমপিরা সব লুটপাট করে খেয়েছে। দুঃসময়ে তারা জনগনের পাঁশে দাঁড়ায়নি। এজন্য তারা আজ জনগনকে থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বিএনপি প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন পরিস্থিতি মোকাবেলায় ভবিষৎতেই পাঁশে থাকবে।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 



























