ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৭.৫ ডিগ্রিতে কাঁপছে গোপালগঞ্জ, দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

গোপালগঞ্জে আজ তাপমাত্রা নেমেছে ৭-এর ঘরে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটাই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। সড়ক মহাসড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। এছাড়া প্রচণ্ড ঠান্ডার কারণে বোরো ধান রোপণে ব্যাঘাত ঘটছে কৃষকদের। সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের।

জেলায় বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ ও কুয়াশার সৃষ্টিসীমা ২০০ মিটার রেকর্ড করা হয়। এ কারণে আরও দুইদিন এই অবস্থা চলতে পারে। তবে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে জেলাজুড়ে শীত জেঁকে বসায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট চরম আকার ধারণ করেছে। শিশু-বৃদ্ধ সব বয়সের মানুষ ঠাণ্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

৭.৫ ডিগ্রিতে কাঁপছে গোপালগঞ্জ, দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

আপডেট সময় ০৩:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জে আজ তাপমাত্রা নেমেছে ৭-এর ঘরে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটাই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত হওয়া গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন