ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

নির্বাচনি ডামাডোলের মধ্যে সাধারণ মানুষের চলাফেরা ও অর্থ বহন নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্নের অবসান ঘটিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনের সময় কোনো নাগরিকের টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা বা ‘সিলিং’ নির্ধারণ করে দেওয়া হয়নি। তিনি বলেন, “যদি অর্থের উৎস এবং তা ব্যবহারের খাত বৈধভাবে দেখানো যায়, তবে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করলেও কোনো আইনি সমস্যা নেই।”

ইসি সচিবের বক্তব্য অনুসারে, নাগরিকরা তাদের ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে নিয়ম মেনে অর্থ স্থানান্তর করতে পারবেন। তবে এই অর্থের ব্যবহার যদি নির্বাচনি পরিবেশকে প্রভাবিত করার জন্য হয়, তবে কমিশন কঠোর ব্যবস্থা নেবে।
সচিব আখতার আহমেদ জানান, কোনো অর্থ যদি ভোটারদের প্রভাবিত করতে বা অবৈধ নির্বাচনি প্রচারণায় ব্যবহারের উদ্দেশ্যে নেওয়া হয়, তবে সেটি সরাসরি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’র নজরে আনা হবে।
অন্যদিকে, যদি অর্থের উৎসই অবৈধ হয় বা কালো টাকা হিসেবে চিহ্নিত হয়, তবে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবে।
সচিবের এই ব্যাখ্যার দিনেই উত্তরবঙ্গের নীলফামারীতে এক চাঞ্চল্যকর আটকের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়ে, এই বিপুল পরিমাণ অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া এবং নির্বাচনের আগে এর সম্ভাব্য ব্যবহার খতিয়ে দেখতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের মাঠে কালো টাকার প্রভাব বন্ধ করতে তারা বদ্ধপরিকর। বৈধ ব্যবসায়ী বা সাধারণ মানুষ যেন তাদের বৈধ অর্থ নিয়ে চলাফেরা করতে গিয়ে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেই নির্দেশ যেমন দেওয়া হয়েছে; তেমনি সন্দেহজনক আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারিও কয়েকগুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে বিমানবন্দর, রেলস্টেশন এবং আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে তল্লাশি চৌকি বসিয়ে অর্থের উৎস যাচাই করা হচ্ছে।

নির্বাচন কমিশন মনে করে, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অর্থের অপব্যবহার রোধ করা একটি বড় চ্যালেঞ্জ। তাই ভোটারদের সচেতন থাকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও আর্থিক স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

আপডেট সময় ০৬:৫০:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি ডামাডোলের মধ্যে সাধারণ মানুষের চলাফেরা ও অর্থ বহন নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্নের অবসান ঘটিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনের সময় কোনো নাগরিকের টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা বা ‘সিলিং’ নির্ধারণ করে দেওয়া হয়নি। তিনি বলেন, “যদি অর্থের উৎস এবং তা ব্যবহারের খাত বৈধভাবে দেখানো যায়, তবে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করলেও কোনো আইনি সমস্যা নেই।”

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন