ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৪২ বছর পর একসঙ্গে ফিরছেন রঞ্জিত-চিরঞ্জিত ও প্রসেনজিৎ!

১৯৮৪ সালে মুক্তি পায় অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’। সেই সময় সিনেমাটি বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। সেখানে একত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

দীর্ঘ ৪২ বছর পর রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে নতুন সিনেমার ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এত বছর পর এই ত্রয়ীকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে হইচই।

রোববার (১৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে এসভিএফ প্রযোজিত এবং চন্দ্রাশিস রায় পরিচালিত সিনেমা ‘বিজয়নগরের হীরে’ সিনেমার ট্রেলার। এই অনুষ্ঠানেই এই বোমা ফাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন তার ইচ্ছে তিনি চিরঞ্জিত চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করবেন আবার।

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় তিনি আর চিরঞ্জিত চক্রবর্তী আবার একসঙ্গে কাজ করবেন কিনা? সেই প্রশ্নের জবাবে বুম্বাদা বলেন, আমরা একটা সিনেমা করব, খুব শিগগিরই। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে, আমি দীপক দা (চিরঞ্জিত চক্রবর্তী), রঞ্জিত দা একসঙ্গে সিনেমা করব।

তার কথার রেশ ধরেই চিরঞ্জিত চক্রবর্তীও বলেন, হ্যাঁ, এটা অনেকদিন ধরে বলছে।

প্রসঙ্গত, ২৫ বছর পর ‘বিজয়নগরের হীরে’ সিনেমায় একসঙ্গে কাজ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী।
কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এই চতুর্থ সিনেমাটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে।

সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও থাকবেন আরিয়ান ভৌমিক, রাজনন্দিনী পাল, শ্রেয়া ভট্টাচার্য, অনুজয় চট্টোপাধ্যায়, প্রমুখ।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

৪২ বছর পর একসঙ্গে ফিরছেন রঞ্জিত-চিরঞ্জিত ও প্রসেনজিৎ!

আপডেট সময় ১০:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

১৯৮৪ সালে মুক্তি পায় অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’। সেই সময় সিনেমাটি বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। সেখানে একত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন