ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘৩০ ফুট নিচে’ তলিয়েছে বাসটি, শনাক্ত করেছেন ডুবুরিরা: ফায়ার সার্ভিস

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে। এটিকে শনাক্ত করে উদ্ধার তৎপরতা শুরু করেছেন ডুবুরিরা।

বুধবার (২৫ মার্চ) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার গণমাধ্যমকে এই তথ্য জানান।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের ওই বাস নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন।

শাজাহান শিকদার বলেন, গোয়ালন্দ ও আরিচা ফায়ার স্টেশনের ডুবরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে দিকে রওনা হয়েছে।

পানির নিচে থাকা বাসটিকে শনাক্ত করতে পেরেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। নদীর গভীর থেকে বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

রাজবাড়ী জেলা পুলিশের এক কর্মকর্তা মোবাইল ফোনে মিডিয়াকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে—কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
তবে দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সেই বাস থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনী উদ্ধারকাজে নিয়োজিত।

ঘটনাস্থলে উদ্ধারযান ‘হামজা’ এসে পৌঁছেছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ডুবে যাওয়া বাস থেকে কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

‘৩০ ফুট নিচে’ তলিয়েছে বাসটি, শনাক্ত করেছেন ডুবুরিরা: ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৮:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে। এটিকে শনাক্ত করে উদ্ধার তৎপরতা শুরু করেছেন ডুবুরিরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন