ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হ্যান্ডসেট নিবন্ধনের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার’ (এনইআইআর) সিস্টেম চালুর সময় পেছানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে এটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মোবাইল ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য নিবন্ধনের সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে থাকা অবিক্রিত হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার শেষ সময় ছিল আজ ১৫ ডিসেম্বর কিন্তু লক্ষ্য করা গেছে, অনেক ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত হ্যান্ডসেটের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি।

এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধার্থে এবং হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে সচল রাখার স্বার্থে এনইআইআর চালুর তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫-এর পরিবর্তে ১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

বর্ধিত সময়সীমা অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারবেন। এ জন্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

হ্যান্ডসেট নিবন্ধনের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

আপডেট সময় ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার’ (এনইআইআর) সিস্টেম চালুর সময় পেছানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে এটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মোবাইল ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য নিবন্ধনের সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন