ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হেনস্থার অভিযোগ মিমির, গ্রেফতার ৩

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর হেনস্থার অভিযোগ ঘিরে আলোচিত ঘটনায় গ্রেফতার তনয় শাস্ত্রীসহ তিন অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩০ জানুয়ারি) বনগাঁ আদালতে পেশ করা হলে বিচারক মোহম্মদ তারিক ফেরদৌস এই নির্দেশ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি আবারও তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তনয় শাস্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার জানিয়েছিলেন, শুক্রবার তাদের আদালতে তোলা হয়। সেই মতো এ দিন দুপুরে অভিযুক্তদের বনগাঁ আদালতে নিয়ে যাওয়া হয় এবং বিকাল সাড়ে ৩টা নাগাদ বিচারকের এজলাসে পেশ করা হয়।

শুনানির সময় বনগাঁ থানার পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। তবে সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত নির্দেশ দেন, নির্দিষ্ট তারিখে পুনরায় পেশ করা পর্যন্ত অভিযুক্তদের সংশোধনাগারেই থাকতে হবে।

ঘটনার সূত্রপাত গত রোববার। সে দিন বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় একটি মঞ্চানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী।

অভিনেত্রীর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাকে ‘অভদ্রভাবে’ মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়। পরে তিনি ই-মেলের মাধ্যমে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মিমির অভিযোগের তদন্তে তনয়ের বাড়িতে গেলে পুলিশকে কাজে বাধা দেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও মিমির দায়ের করা অভিযোগের তদন্তও চলছে।

এদিকে গোটা ঘটনা নিয়ে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তনয়। এক সংবাদমাধ্যমকে তিনি দাবি করেন, অনুষ্ঠানে মিমি দেরিতে পৌঁছেছিলেন এবং নির্ধারিত সময় মেনে অনুষ্ঠান শেষ করতেই তারা মঞ্চ খালি করতে বলেছিলেন। তার কথায়, কোনো খারাপ ব্যবহার করা হয়নি।

ঘটনাটি নিয়ে তদন্ত চলায় এখনই চূড়ান্ত কিছু বলতে নারাজ পুলিশ। আগামী শুনানির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

হেনস্থার অভিযোগ মিমির, গ্রেফতার ৩

আপডেট সময় ০৩:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর হেনস্থার অভিযোগ ঘিরে আলোচিত ঘটনায় গ্রেফতার তনয় শাস্ত্রীসহ তিন অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩০ জানুয়ারি) বনগাঁ আদালতে পেশ করা হলে বিচারক মোহম্মদ তারিক ফেরদৌস এই নির্দেশ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি আবারও তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন