ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত অবস্থান অব্যাহত রাখবে ইসরাইল

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী লেবাননে অবস্থান করবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কাটজ বলেন, ‘লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি, সেখানে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার এবং দায়িত্ব।’

এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন, তার বিশ্বাস ইসরাইল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির অন্য কর্মকর্তারা বারবার জানিয়ে আসছেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই আসে না।

কাটজ আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি স্পষ্ট করেছি, লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর থেকে হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব এবং প্রয়োজন অনুযায়ী সেখান থেকেই অভিযান চালিয়ে যাব।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী

হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত অবস্থান অব্যাহত রাখবে ইসরাইল

আপডেট সময় ০২:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী লেবাননে অবস্থান করবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন