ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ট্রাম্পের

তুলে নেওয়া হবে এবং হরমুজ প্রণালি অবিলম্বে সব ধরনের বৈশ্বিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে দাবি করেছে ইরান।

শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য চুক্তির কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প।

তার শর্ত অনুযায়ী, ইরানকে কখনও পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। প্রণালিতে যদি কোনো মাইন থেকে থাকে, সেগুলোও দ্রুত সরিয়ে ফেলতে হবে বলে জানান তিনি।

ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। ফলে বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবে।

এছাড়া প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতায় উদ্ধার করে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র বলেও দাবি করেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এই বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানায় ইরানের সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংস্থাটি দাবি করে, ট্রাম্প চুক্তির গুরুত্বপূর্ণ অংশ বিকৃতভাবে তুলে ধরেছেন, যাতে তিনি একটি ভুয়া বিজয় দেখাতে পারেন।

ইরানি সূত্রগুলোর দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে টোলমুক্ত চলাচলের বিষয়টিও খসড়া চুক্তিতে নেই বলে জানানো হয়।

তেহরানের অভিযোগ, ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেওয়া এবং লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেননি।

সূত্র : আল জাজিরা

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ট্রাম্পের

আপডেট সময় ১০:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

তুলে নেওয়া হবে এবং হরমুজ প্রণালি অবিলম্বে সব ধরনের বৈশ্বিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে দাবি করেছে ইরান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন