ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের হলফনামা খতিয়ে দেখবে দুদক

পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ কথা বলেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায়, সারজিস আলম তার বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। অথচ ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা।
এ বিষয়ে দুদক কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, দুদক সব সময় কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে কাজ করে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।

মো. আক্তার হোসেন আরও বলেন, এ বিষয়ে দুদক চেয়ারম্যান গণমাধ্যমকে সুনির্দিষ্টভাবে বিষয়টি জানিয়েছেন। এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে এলে, অথবা আপনারা (সাংবাদিক) যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দেন, তাহলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিষয়টি পর্যালোচনা করা হবে।
এ জন্য দুদকের একটি যাচাই-বাছাই কমিটি রয়েছে। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন ও বিধিমালা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যাচাই কমিটি বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান দুদকের মহাপরিচালক।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের হলফনামা খতিয়ে দেখবে দুদক

আপডেট সময় ১০:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন