ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারণা নিয়ে ইসির কঠোর নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাঠ প্রস্তুতির অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে সকল রিটার্নিং অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

ইসি সচিবালয় থেকে পাঠানো ওই চিঠিতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ১৬ নম্বর বিধির উদ্ধৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট বা সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন, তবে তার আগে সংশ্লিষ্ট মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি এবং ই-মেইল আইডিসহ শনাক্তকরণ যাবতীয় তথ্য রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। পরিচয় গোপন রেখে বা তথ্য প্রদান না করে কোনো প্রকার ডিজিটাল প্রচারণা চালানো আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিধিমালা অনুযায়ী নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। বিধিমালার ২২ (২) ধারা অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন বিষয়ক যেকোনো কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদান, পোস্ট বুস্টিং বা স্পন্সরশিপের পেছনে হওয়া যাবতীয় খরচ প্রার্থীর সামগ্রিক নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হবে। এই ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নির্বাচন কমিশনের নির্ধারিত ছকে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে অর্থ খরচের ক্ষেত্রেও জবাবদিহি নিশ্চিত করতে চায় কমিশন।

নির্বাচন কমিশন সকল রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে যেন তারা রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, তার একটি ডাটাবেজ তৈরি করে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখায় প্রেরণ করেন।
এই নির্দেশনার ফলে এবারের নির্বাচনে ভার্চুয়াল জগতের অপপ্রচার রোধ এবং নির্বাচনী ব্যয়ের ওপর কমিশনের নজরদারি আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। নির্ধারিত নিয়ম না মেনে প্রচারণা চালালে আইন অনুযায়ী প্রার্থিতা বাতিলসহ অন্যান্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারণা নিয়ে ইসির কঠোর নির্দেশনা

আপডেট সময় ১০:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাঠ প্রস্তুতির অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে সকল রিটার্নিং অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন