ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শিক্ষকদের বেতন নিয়ে মাউশির সুখবর

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি সপ্তাহেই এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) ইতোমধ্যে জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনিক্যাল কোনো জটিলতা না থাকলে শিগগিরই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন শিক্ষক-কর্মচারী এ সুবিধার আওতায় রয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৩ লাখ ৭৩৬ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এর আগে গত ২৮ এপ্রিল এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তারও আগে ২২ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয় এবং ২৪ এপ্রিলের মধ্যে তা সম্পন্ন করতে বলা হয়। নির্দেশনা অনুযায়ী বিল সাবমিট করা হলেও এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি শিক্ষক-কর্মচারীরা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

শিক্ষকদের বেতন নিয়ে মাউশির সুখবর

আপডেট সময় ০৯:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি সপ্তাহেই এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) ইতোমধ্যে জারি করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন