ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শাকিবের শর্তে মা হচ্ছেন বুবলী, ছাড়ছেন অভিনয়!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • 183

ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন বহুল চর্চিত চিত্রনায়িকা বুবলী। বর্তমানে এই নায়িকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা! তার অনাগত সন্তানের পিতা চিত্রতারকা শাকিব খান!

দ্বিতীয়বারের মতো মাতৃত্ব নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় দ্বিতীয় সন্তান জন্ম দিবেন নায়িকা। রমজানের শুরুর দিকে বুবলীর যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে।

তবে শাকিব-বুবলীর ঘনিষ্ট সূত্রের বরাতে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। শর্তসাপেক্ষে বুবলী দ্বিতীয়বার শাকিব খানের সন্তানের মা হচ্ছেন! বর্তমানে তিনি অনাগত সন্তানের অপেক্ষা করছেন। শো-রুম উদ্বোধন ব্যতীত শুটিং থেকে দূরে রয়েছেন।

এক নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, বুবলী সাময়িক বিরতিতে গেলেও নির্মাণাধীন হাতে থাকা সিনেমার কাজ শেষ হলে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার শর্ত দিয়েছেন শাকিব খান।
দ্বিতীয় সন্তান জন্মের পর এবং হাতে থাকা কাজ শেষ হলে সন্তান ও সংসারে মন দিবেন বুবলী। এমনটাই শর্ত জুড়ে দিয়েছেন শাকিব! বুবলীও স্বামীর শর্ত মেনে নিয়েছেন। অভিনয় ছাড়ার শর্ত মেনেই বুবলী দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন।

যদিও এ নিয়ে তারা মুখে কুলুপ এঁটেছেন।
তবে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বুবলী তার জীবনের না বলা অনেক কথা বলবেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শোতে।আবারও মা হওয়া নিয়ে জল্পনা-কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি এই পডকাস্টে।

বুবলী অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত আদর আজাদের বিপরীতে চার দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। রমজানে নায়িকাকে ছাড়াই হবে বাকি অংশের শুটিং।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

শাকিবের শর্তে মা হচ্ছেন বুবলী, ছাড়ছেন অভিনয়!

আপডেট সময় ০৯:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন বহুল চর্চিত চিত্রনায়িকা বুবলী। বর্তমানে এই নায়িকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা! তার অনাগত সন্তানের পিতা চিত্রতারকা শাকিব খান!

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন