একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে সরব ছিল লালমনিরহাটের রাজনীতি। আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) মনোনয়নপত্র দাখিল করেছেন লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে রোকন উদ্দিন বাবুল, এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
তিনটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।
জেলা বিএনপির নেতারা জানান, জনগণের অধিকার ফিরিয়ে আনা, ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা মাঠে আছেন। মনোনয়ন দাখিলের মাধ্যমে সেই আন্দোলন নতুন গতি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 



























