ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে তিনটি আসনে মনোনায়ন জমা দিলেন ২৬ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী মনোনায়ন জমা করেছেন। আরও ৩জন ক্রয় করলেও মনোনায়ন পত্র জমা করেননি।

সোমবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।

রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ আসনে ১১টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ১০টি, লালমনিরহাট-২ আসনে ১০টি বিক্রির বিপরীতে জমা পড়েছে ৯টি এবং লালমনিরহাট-৩ আসনে ৮টি মনোনয়ন বিক্রি হলেও জমা পড়েছে ৭টি। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন মনোনায়ন জমা পড়েনি এ জেলার ৩টি আসনে।

সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লালমনিরহাট ৩(সদর) আসনের মনোনয়নপত্র জমা দেন বিএনপি’র প্রার্থী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ও কমিউনিস্ট পার্টির লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক মধুসূদন রায়।

অন্যদিকে লালমনিরহাট ২ নং আদিতমারী-কালিগঞ্জ এ আসনে মোট ৭ জন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (জামাত),ইঞ্জিনিয়ার এলহান উদ্দিন (জাপা),মুফতী মাহফুজুর রহমান (ই.শা),ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল (জনতা),মমতাজ আলী শান্ত (স্বতন্ত্র) ও হাফেজ মাওলানা আব্দুর রহমান ক্বারিমী (স্বতন্ত্র)।

ও ৩ নং আসনের প্রার্থীরা মনোনায়ন পত্র সংশ্লিষ্ট উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে জমা করেন প্রার্থীরা। জেলার ৩টি আসনে ২৬ জন প্রার্থী তাদের মনোনায়ন পত্র জমা করেন। কোন আসনেই মনোনায়ন পত্র জমা করেন নি এনসিপি’র প্রার্থীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দীর্ঘ ১৭ বছর পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। লালমনিরহাট দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত একটি জেলা, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”

জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে আমরা মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা নেই। আশা করছি সবাই মিলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”

জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান লিমন বলেন, “উত্তরবঙ্গের উন্নয়নে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও জাতীয় পার্টিকে ভোট দেবে বলে বিশ্বাস করি।”

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী মধুসূদন রায় বলেন, “নির্বাচনী পরিবেশ আপাতদৃষ্টিতে ভালো। তবে আমাকে ও আমার কিছু সমর্থককে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে, যা বন্ধের দাবি জানাচ্ছি।”

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার জানান, জেলার তিনটি আসনে মোট ২৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এর পরের দিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

লালমনিরহাটে তিনটি আসনে মনোনায়ন জমা দিলেন ২৬ জন

আপডেট সময় ১০:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী মনোনায়ন জমা করেছেন। আরও ৩জন ক্রয় করলেও মনোনায়ন পত্র জমা করেননি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন