ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লাইফ সাপোর্টে হাদি, অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাদির শারীরিক অবস্থা নিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাদির অপারেশন সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান জানিয়েছেন, হাদির মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। গুলি একপাশে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে গেছে। ব্রেইনের মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং খুলির ছোট ছোট টুকরা ব্রেইনের ভেতরে রয়ে গেছে। ডাক্তাররা খুলি সরিয়ে রক্ত বের করার সিদ্ধান্ত নিয়েছেন। আঘাতটা ব্রেইনের স্পর্শকাতর এরিয়ায় তাই যে কোন প্রসিডিউর খুব রিস্কি।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

লাইফ সাপোর্টে হাদি, অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

আপডেট সময় ০৭:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন