কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামের রাস্তা ও পশ্চিম খনজন মারা হতে বাইসপাড়া যাওয়ার রাস্তা, জিগ্নীকান্দি, তিনতেলীসহ বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টির কারনে জলাবদ্ধতা ও রাস্তা ভেঙ্গে যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভোগান্তির কথা ভেবে নিজ র্অথায়নে ওই রাস্তাগুলো সংস্কারের কাজ করেছেন রৌমারী উপজেলা এমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধক্ষ্য বকুল হোসেন (ঠিকাদার)স্থানীয় মানুষের র্দীঘদিনের ভোগান্তি দূর করতে নিজের র্অথায়নে উদ্যোগ নেন রাস্তা মেরামতের । জানা যায়, তিনি উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্রামের মরহুম ওসমান আলীর ছেলে ও খলিলুর রহমানের ছোট ভাই । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দবেড় ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, আলোচনার র্শীষে রয়েছেন ।তার ব্যক্তিগত উদ্যোগে ইট ও মাটি দিয়ে রাস্তা সংস্কার করা হলে এলাকাবাসীর চলাচল সহজ হবে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে এলাকাবাসী বলেন, ‘র্দীঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের জন্য একাদিকবার জনপ্রতিনিধিদের কাছে গেলেও তারা কোনো ব্যবস্থা নেননি। বকুল হোসেন (ঠিকাদার) নিজেই নিজের র্অথায়নে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে বকুল হোসেন (ঠিকাদার) বলেন, মানুষের সুখে-দুঃখে মানুষের পাশে আছি সবসময় থাকবো ইনশাআলাহ। আমি আগামী ইউনিয়ন পরষিদ নির্বাচনে চেয়ারম্যান পদর্প্রাথী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।
ব্রেকিং
রৌমারীতে নিজের টাকায় রাস্তা মেরামত, প্রশংসায় ভাসছেন ঠিকাদার বকুল হোসেন
-
মাজহারুল ইসলাম ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : - আপডেট সময় ০৩:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- 34
জনপ্রিয় সংবাদ






























